ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

 যুক্তরাষ্ট্রেকে ইরানের ‘রেড লাইন’ বার্তা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:১৮:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / 15

আঞ্চলিক উত্তেজনার মধ্যে নিজেদের সীমারেখা স্পষ্ট করতে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে গোপন বার্তা পাঠিয়েছে ইরান। এতে জাতীয় নিরাপত্তা ও কৌশলগত স্বার্থে আপসহীন অবস্থান তুলে ধরা হয়েছে।

ইরান তার জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোন কোন বিষয়ে কোনোভাবেই ছাড় দেবে না—এমন একটি ‘রেড লাইন’ তালিকা পাকিস্তানের হাতে তুলে দিয়েছে। তেহরান ইসলামাবাদকে অনুরোধ করেছে, বিষয়গুলো দ্রুত যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দিতে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, সাম্প্রতিক পাকিস্তান সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই সংবেদনশীল তালিকাটি উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন। একই তথ্য সিএনএনের এক প্রতিবেদনে উঠে এসেছে, যেখানে বলা হয়—পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ কৌশলগত ইস্যু এতে স্থান পেয়েছে।

তেহরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বললেও, তারা ইঙ্গিত দিয়েছে—এটি সরাসরি কোনো ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার অংশ নয়। বরং চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নিজেদের অবস্থান পরিষ্কার করার একটি কূটনৈতিক বার্তা হিসেবেই বিষয়টি দেখা হচ্ছে।

ইরানের হিসাব, পাকিস্তানের মতো আঞ্চলিকভাবে গুরুত্বপূর্ণ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক থাকা একটি দেশের মাধ্যমে বার্তা পাঠানো হলে তা ওয়াশিংটনে প্রভাব ফেলতে পারে। অন্তত, পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার ঝুঁকি কমানো কিংবা হঠকারী পদক্ষেপ ঠেকানোর একটি পথ তৈরি হতে পারে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, তালিকায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে দুটি বিষয়ে—ইরানের পারমাণবিক সক্ষমতা এবং হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ। এ দুই ক্ষেত্রেই বাইরের কোনো হস্তক্ষেপ বা সরাসরি আঘাত সহ্য করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে তেহরান। এমন পরিস্থিতি তৈরি হলে কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিতও রয়েছে।

তালিকার অন্য বিষয়গুলো বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি। তবে বিশ্লেষকদের ধারণা, এই বার্তার মধ্যেই মধ্যপ্রাচ্যের চলমান ‘ছায়া সংঘাত’-এর ভবিষ্যৎ দিকনির্দেশ লুকিয়ে থাকতে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

 যুক্তরাষ্ট্রেকে ইরানের ‘রেড লাইন’ বার্তা

সর্বশেষ আপডেট ০৩:১৮:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬