ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজে নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৪৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / 7

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীতে মাইন স্থাপনের সন্দেহে কোনো নৌযান দেখা গেলে সরাসরি গুলি চালানোর নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ওই এলাকায় মাইন বসানোর সঙ্গে জড়িত ছোট নৌকাগুলোকেও ছাড় দেওয়া হবে না। সেগুলো দেখা মাত্রই ধ্বংস করার নির্দেশ দিয়েছেন তিনি।

ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মাইন অপসারণকারী ইউনিটগুলো বর্তমানে প্রণালীটি নিরাপদ করতে কাজ করছে এবং এ বিষয়ে কঠোর অবস্থান বজায় থাকবে।

হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত সংবেদনশীল একটি পথ হওয়ায় এই ঘোষণা ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হরমুজে নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের

সর্বশেষ আপডেট ১০:৪৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬