ঢাকা ১১:২২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংকট উত্তরণে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৪২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / 108

বৈশ্বিক অস্থিরতার মধ্যেও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার বড় পরিসরে আমদানি, সাশ্রয়ী ব্যবস্থাপনা ও বহুমুখী উদ্যোগ জোরদার করেছে।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হলেও বাংলাদেশে সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার আগাম প্রস্তুতি নিয়েছে। আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার চাপ মোকাবিলায় একদিকে যেমন বাড়ানো হয়েছে এলএনজি ও পরিশোধিত তেল আমদানি, অন্যদিকে চাহিদা নিয়ন্ত্রণেও নেওয়া হয়েছে নানা পদক্ষেপ।

পেট্রোবাংলা সূত্র জানায়, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও অ্যাঙ্গোলা থেকে মোট ২০ কার্গো এলএনজি কেনা হয়েছে। এর মধ্যে এপ্রিলেই ৯টি কার্গো কেনা হয়, যার ৬টি ইতোমধ্যে দেশে পৌঁছেছে। মে মাসে আরও ১১টি কার্গো আমদানি নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি দেশীয় গ্যাসক্ষেত্র থেকেও উৎপাদন বাড়ানোর চেষ্টা চলছে।

সরকার জ্বালানি তেলের সরবরাহ বাড়াতে বিভিন্ন দেশ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে আমদানি অব্যাহত রেখেছে। চট্টগ্রাম বন্দরে সম্প্রতি এক লাখ টনের বেশি ডিজেল ও অকটেনবাহী ট্যাংকার ভিড়েছে। এছাড়া ভারত থেকেও পরিশোধিত ডিজেল আমদানি করা হচ্ছে।

চাহিদা নিয়ন্ত্রণে অফিস সময় কমানো, ব্যাংকিং সময় সীমিত করা এবং দোকানপাট নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে জ্বালানি ব্যবহারে সাশ্রয় বাড়ছে বলে মনে করছে সরকার।

কৃষি খাতে সেচ মৌসুমে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে কৃষকরা কোনো সংকটে না পড়েন।

সরকারি তথ্য অনুযায়ী, জ্বালানি আমদানির প্রক্রিয়া দ্রুত করতে আন্তর্জাতিক দরপত্রের সময়সীমা ৪২ দিন থেকে কমিয়ে ১০ দিনে নামানো হয়েছে। ফলে সরবরাহ ব্যবস্থায় গতি এসেছে।

একইসঙ্গে নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব বাড়ানো হয়েছে। বর্তমানে সৌরবিদ্যুৎ থেকে উৎপাদন ১ হাজার ৪৪৫ মেগাওয়াটের বেশি, যা ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

সরকার জানিয়েছে, দেশে বর্তমানে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে এবং অন্তত তিন মাসের চাহিদা মেটানোর সক্ষমতা গড়ে তোলা হচ্ছে। মধ্যপ্রাচ্যের বাইরে থেকেও জ্বালানি আমদানি বাড়ানোয় সরবরাহে বড় ধরনের ঝুঁকি নেই।

অবৈধ মজুত ও বাজার অস্থিরতা ঠেকাতে সারাদেশে নজরদারি জোরদার করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, ট্যাগ অফিসার নিয়োগ এবং সীমান্তে টহল বাড়ানো হয়েছে। ইতোমধ্যে অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি উদ্ধার করা হয়েছে।

জ্বালানি বিশেষজ্ঞদের মতে, সরকারের এসব উদ্যোগ ইতিবাচক হলেও দীর্ঘমেয়াদে সাশ্রয়ী ব্যবহার ও বিকল্প জ্বালানির দিকে আরও গুরুত্ব দিতে হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সংকট উত্তরণে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার

সর্বশেষ আপডেট ০৩:৪২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬