ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ড্রোন হামলা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০২:৫৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / 171

ছবি সংগৃহীত

ইরানি কার্গো জাহাজ জব্দের ঘটনার পর পাল্টা প্রতিক্রিয়ায় মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে ড্রোন হামলা চালানোর দাবি করেছে তেহরান। তবে হামলার ক্ষয়ক্ষতি নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের দাবি, তাদের পতাকাবাহী একটি কার্গো জাহাজ জব্দ করার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিমের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

হামলার পর পরিস্থিতি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে—সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। সংশ্লিষ্ট জাহাজটির কোনো ধরনের ক্ষতি হয়েছে কি না, তা নিয়েও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এর আগে রোববার ইরানি পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ আটকের কথা জানায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। ঘটনাটি সামনে আসার পরই তেহরানের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়।

তাদের অভিযোগ, এই পদক্ষেপ যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের শামিল এবং একে ‘সশস্ত্র জলদস্যুতা’ হিসেবেও আখ্যা দেওয়া হয়।

ইরান তখনই ইঙ্গিত দিয়েছিল, এই ঘটনার জবাব দেওয়া হবে। সর্বশেষ ড্রোন হামলার দাবি সেই সতর্কবার্তারই প্রতিফলন কিনা—তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ড্রোন হামলা

সর্বশেষ আপডেট ০২:৫৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬