ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে তেল আবিবে বিক্ষোভ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:২৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / 168

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে রাজধানী তেল আবিবে ব্যাপক বিক্ষোভ হয়েছে। সরকারের নীতির সমালোচনা ও সাম্প্রতিক ঘটনাবলীর তদন্তের দাবিতে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের পদত্যাগের দাবিতে তেল আবিবে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। শনিবার (১৮ এপ্রিল) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিক্ষোভকারীদের একজন রাফায়েল পিনাইনা অভিযোগ করেন, নেতানিয়াহু দেশের ভেতর থেকেই সমাজকে দুর্বল করে দিচ্ছেন এবং ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নষ্ট করছেন। এ কারণেই তিনি আন্দোলনে অংশ নিয়েছেন বলে জানান।

তিনি আরও বলেন, “৭ অক্টোবরের ঘটনা ও এর পরবর্তী পরিস্থিতি নিয়ে নিরপেক্ষ তদন্ত চাই। জনগণের সত্য জানার অধিকার আছে।”

সমাজকর্মী লি হফম্যান-আজিভ জানান, তিনি মূলত ৭ অক্টোবরের ঘটনার পর থেকে চলমান সংঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সংহতি জানাতে বিক্ষোভে যোগ দিয়েছেন।

অন্যদিকে, বিক্ষোভকারী হাইম ট্রিভ্যাক্সের দাবি, লেবানন ও ইরান ইস্যুতে উত্তেজনা সৃষ্টি করে ইসরায়েল ভুল সিদ্ধান্ত নিয়েছে। তার মতে, নেতানিয়াহু ব্যক্তিগত স্বার্থ রক্ষায় এসব পদক্ষেপ নিচ্ছেন, যা দেশের জন্য ক্ষতিকর।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে তেল আবিবে বিক্ষোভ

সর্বশেষ আপডেট ০৩:২৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬