চুক্তি না হলে যুদ্ধে প্রস্তুত যুক্তরাষ্ট্র
- সর্বশেষ আপডেট ০৮:০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- / 40
ইরানকে ঘিরে নতুন করে উত্তেজনা বাড়ছে। সমঝোতায় না এলে সামরিক পদক্ষেপে যেতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, প্রয়োজন হলে দীর্ঘ সময় ধরে ইরানের বন্দর অবরোধ অব্যাহত রাখা হবে। বিষয়টিকে কৌশলগত চাপ হিসেবেই দেখছে ওয়াশিংটন।
তিনি আরও বলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নিয়ন্ত্রণ বজায় রেখেছে মার্কিন নৌবাহিনী। এ পথটি বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
হেগসেথের দাবি, বর্তমান পরিস্থিতিতে ইরানের কার্যকর নৌ সক্ষমতা সীমিত। ফলে সমুদ্রপথে নিয়ন্ত্রণ ধরে রাখা যুক্তরাষ্ট্রের জন্য সহজ হয়েছে।
একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ইরান যদি কোনো চুক্তিতে সম্মত না হয়, তাহলে যুক্তরাষ্ট্রের বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত রয়েছে। এই মন্তব্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, এমন অবস্থান দুই দেশের মধ্যে চলমান উত্তেজনাকে আরও জটিল করে তুলতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে।




































