ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘লো-ফিডে’ ইস্টার্ন রিফাইনারি চালু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৩৪:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / 307

ইস্টার্ন রিফাইনারি

যুদ্ধের প্রভাবে ক্রুড অয়েল আমদানি ব্যাহত হলেও বিকল্প উৎস থেকে জ্বালানি আনার উদ্যোগ জোরদার করায় দেশে সামগ্রিক সরবরাহ স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়

মধ্যপ্রাচ্যের সংঘাত ঘিরে সরবরাহ শৃঙ্খলে চাপ তৈরি হওয়ায় দেশের একমাত্র তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড বর্তমানে কম সক্ষমতায় চলছে। তবু পরিস্থিতি সামাল দিতে সরকার পরিশোধিত জ্বালানি আমদানি বাড়িয়েছে, ফলে সরবরাহে ঘাটতির আশঙ্কা দেখছে না সংশ্লিষ্টরা।

বুধবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা হয়। এতে বলা হয়, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করা ক্রুড অয়েলের ওপর নির্ভর করেই ইআরএল বছরে প্রায় ১৫ লাখ টন জ্বালানি উৎপাদন করে, যা দেশের মোট চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ মেটায়।

সরকারি হিসাবে, গত অর্থবছরে ডিজেলের মোট চাহিদার প্রায় ১৫ শতাংশ এবং পেট্রোলের প্রায় ১২ শতাংশ সরবরাহ এসেছে এই পরিশোধনাগার থেকে। পাশাপাশি ফার্নেস অয়েল, কেরোসিন ও বিটুমিনও উপজাত হিসেবে উৎপাদিত হয়।

তবে হরমুজ প্রণালী অচল হয়ে পড়ায় মার্চ ও এপ্রিল মাসে নির্ধারিত কয়েকটি বড় চালান আটকে যায়। একটি কার্গো নিরাপত্তাজনিত কারণে গন্তব্যে পৌঁছাতে পারেনি, অন্যটির ক্ষেত্রে সরবরাহকারী প্রতিষ্ঠান অনিবার্য পরিস্থিতির ঘোষণা দিয়েছে। ফলে নির্ধারিত সময়ে কাঁচা তেল না পৌঁছানোয় রিফাইনারিটি সীমিত সক্ষমতায় চালাতে হচ্ছে।

এপ্রিলের চালান বিকল্প পথে মে মাসের শুরুতে দেশে পৌঁছানোর আশা করা হচ্ছে। একই সঙ্গে অতিরিক্ত সরবরাহের জন্য নতুন করে অনুরোধ জানানো হয়েছে। জরুরি চাহিদা মেটাতে সরাসরি ক্রয় পদ্ধতিতেও তেল আনার অনুমোদন মিলেছে।

মন্ত্রণালয় বলছে, বিদ্যমান পরিস্থিতি সাময়িক চাপ তৈরি করলেও জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটবে না। বাজার স্থিতিশীল রাখতে আমদানি কার্যক্রম অব্যাহত রাখা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

‘লো-ফিডে’ ইস্টার্ন রিফাইনারি চালু

সর্বশেষ আপডেট ০৯:৩৪:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬