ঢাকা ১১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে কোটি টাকার হেরোইনসহ সাবেক ছাত্রলীগ নেতা আটক

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৪:৪৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • / 207

ছবি-বাংলা অ্যাফেয়ার্স

ঢাকার সাভারে প্রায় দেড় কেজি হেরোইনসহ সাবেক ছাত্রলীগ নেতাকে আটক করেছে র‍্যাব।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান র‍্যাব-৪-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে সাভার থানার পশ্চিম রাজাশন এলাকার বিরুলিয়া রোডের আমতলা পালোয়ানপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মাদক কারবারির নাম হৃদয় হোসেন। তিনি সাভারের দেওগাঁও পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ১ কেজি ২৪৫ গ্রাম হিরোইন জব্দ করে র‌্যাব। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, হৃদয় দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে সাভারসহ বিভিন্ন স্থানে ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হৃদয়ের বাড়ি সাভারের দেওগাঁও এলাকায়। তিনি এলাকায় প্রভাবশালী ও সাবেক ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত।

জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন হৃদয় সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে অস্ত্র এবং লাঠিসোটা নিয়ে সক্রিয় ছিলেন। তার ওই সময় শিক্ষার্থীদের ওপর হামলার একাধিক ভিডিও ফুটেজ ও ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির জানান, মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিকে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার সহযোগীদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাভারে কোটি টাকার হেরোইনসহ সাবেক ছাত্রলীগ নেতা আটক

সর্বশেষ আপডেট ০৪:৪৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬