ইরানের সব বন্দরে মার্কিন অবরোধ শুরু, উত্তেজনা চরমে

- সর্বশেষ আপডেট ১০:১৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- / 119
ইরানের সব বন্দর ঘিরে মার্কিন নৌবাহিনী আনুষ্ঠানিকভাবে অবরোধ কার্যক্রম শুরু করেছে বলে জানানো হয়েছে। ট্রাম্প প্রশাসনের ঘোষিত সময় অনুযায়ী সোমবার নির্ধারিত সময়েই এই পদক্ষেপ কার্যকর হয়।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, অবরোধকৃত জলসীমায় প্রবেশ করা যেকোনো জাহাজ আটক, দিক পরিবর্তন কিংবা জব্দ করা হতে পারে। একই সঙ্গে স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে, নিষিদ্ধ এলাকায় প্রবেশ করলে কঠোর সামরিক ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে বলেন, অবরোধকৃত অঞ্চলের কাছে ইরানি জাহাজ দেখা গেলে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হবে। তিনি দাবি করেন, ইরানের নৌ সক্ষমতা অনেকাংশেই নিষ্ক্রিয় করা হয়েছে, যদিও কিছু দ্রুতগতির আক্রমণকারী নৌযান এখনো সক্রিয় রয়েছে।
এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগও বাড়ছে।




































