ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা সরকারের

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / 113

পুলিশ সংস্কার এগিয়ে নিতে সরকার নতুন করে পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সহায়তাও চাওয়া হয়েছে।

সোমবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান। তিনি বলেন, পুলিশ ব্যবস্থার সংস্কারে একটি কার্যকর কমিশন গঠন করা হবে এবং এতে ইইউ পরামর্শ ও কারিগরি সহায়তা দিতে পারে।

বৈঠকে দুই পক্ষের মধ্যে পুলিশ সংস্কার, নিরাপত্তা খাতে সহযোগিতা, অভিবাসন ব্যবস্থাপনা, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন কৌশল ও বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার এবং ভবিষ্যতে এ সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে ইউরোপের অভিজ্ঞতা কাজে লাগানোর কথাও উল্লেখ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে দুর্নীতি দমনে একটি শক্তিশালী কৌশল প্রণয়নের প্রয়োজনীয়তার কথাও স্বীকার করেন।

বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রগুলো দ্রুত নির্ধারণ ও নিয়মিত যোগাযোগ রাখার ওপর গুরুত্বারোপ করে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা সরকারের

সর্বশেষ আপডেট ১০:০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬