ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান সুসান কোয়েল

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:০১:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / 125

অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর নেতৃত্বে প্রথমবারের মতো একজন নারীকে নিয়োগ দেওয়া হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল সুসান কোয়েল আগামী জুলাই থেকে দেশটির সেনাপ্রধানের দায়িত্ব নেবেন।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীতে বড় ধরনের পরিবর্তনের অংশ হিসেবে এই ঐতিহাসিক নিয়োগ এসেছে। লেফটেন্যান্ট জেনারেল সুসান কোয়েলকে দেশের সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে মনোনীত করা হয়েছে, যা দেশটির ১২৫ বছরের ইতিহাসে প্রথম ঘটনা।

তিনি আগামী জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। বর্তমান সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল সাইমন স্টুয়ার্টের স্থলাভিষিক্ত হবেন তিনি। বর্তমানে সুসান কোয়েল জয়েন্ট ক্যাপাবিলিটিজ প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এক বিবৃতিতে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি দেশের সামরিক ইতিহাসে একটি নতুন অধ্যায়, যেখানে প্রথমবারের মতো সেনাবাহিনীর শীর্ষ পদে একজন নারী দায়িত্ব নিতে যাচ্ছেন।

প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস এই সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, সুসান কোয়েলের এই অর্জন কেবল বর্তমান নারী কর্মকর্তাদের জন্য নয়, বরং ভবিষ্যতে সেনাবাহিনীতে যোগ দিতে আগ্রহী নারীদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনী নারী কর্মকর্তার সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিচ্ছে। সেই প্রেক্ষাপটে এই নিয়োগকে সামরিক বাহিনীর অভ্যন্তরীণ কাঠামোগত পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে দেখা হচ্ছে।

দীর্ঘ ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী সেনাপ্রধান পাওয়াকে অস্ট্রেলিয়ার সামরিক ও সামাজিক অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান সুসান কোয়েল

সর্বশেষ আপডেট ০৭:০১:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬