ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় খুলছে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:১০:২২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / 89

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগিরই পুনরায় চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, বিষয়টি এখন প্রক্রিয়াধীন থাকলেও দ্রুত কার্যকর করার লক্ষ্যে দুই দেশই ইতিবাচক অবস্থানে রয়েছে।

রোববার সচিবালয়ে মালয়েশিয়া সফর-পরবর্তী ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। উপদেষ্টা বলেন, কম খরচে এবং স্বচ্ছ ব্যবস্থার মাধ্যমে কর্মী পাঠানো নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। এ ক্ষেত্রে কোনো ধরনের সিন্ডিকেট যাতে গড়ে না ওঠে, সে বিষয়ে মালয়েশিয়া কর্তৃপক্ষকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মাহদী আমিনের ভাষ্য, নিয়োগ প্রক্রিয়াকে বিশ্বাসযোগ্য করতে ‘ক্রেডিবল রিক্রুটমেন্ট এজেন্সি’ বাছাই করা হবে নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে। এতে দুর্নীতি কমবে এবং ধীরে ধীরে অভিবাসন ব্যয়ও হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, সাম্প্রতিক সফরে দুই দেশের উচ্চপর্যায়ে একাধিক বৈঠকে শ্রমবাজার ইস্যুতে অগ্রগতি হয়েছে। মালয়েশিয়ার পক্ষ থেকেও সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে এবং বাংলাদেশি কর্মীদের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখা গেছে।

শ্রমবাজার চালুর নির্দিষ্ট সময় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি, তবে দ্রুত চালুর জন্য কাজ চলছে। সরকারের লক্ষ্য—স্বল্প সময়ে বেশি সংখ্যক কর্মীর বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।

উপদেষ্টা আরও বলেন, প্রবাসী কর্মীরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিতের পাশাপাশি নতুন শ্রমবাজার সম্প্রসারণেও সরকার গুরুত্ব দিচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় খুলছে

সর্বশেষ আপডেট ০৬:১০:২২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬