ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ার উন্নয়নে বাংলাদেশি শ্রমিকদের ভূমিকা স্বীকৃতির আহ্বান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:১৪:৩০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / 83

ছবি সংগৃহীত

মালয়েশিয়ার অগ্রযাত্রায় বাংলাদেশি শ্রমিকদের অবদান তুলে ধরে তাদের জন্য বিশেষ নীতিগত সুবিধার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। দেশটির পক্ষ থেকে এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

রোববার সচিবালয়ে মালয়েশিয়া সফর নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য তুলে ধরেন। বলেন, দুই দেশের মধ্যে আলোচনার ভিত্তিতে ভবিষ্যতে বাংলাদেশি শ্রমিকদের জন্য আলাদা কোনো ব্যবস্থা নেওয়া যায় কি না—সে বিষয়ে মালয়েশিয়া সরকার পরবর্তী সিদ্ধান্ত জানাবে।

মাহদী আমিন জানান, সফরের সময় মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়।

বিশেষ করে ডিগ্রি ও সনদের স্বীকৃতি, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং যৌথ গবেষণার সুযোগ তৈরি নিয়ে আলোচনা হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দুই দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহযোগিতার নতুন দিগন্ত খুলতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।

তিনি বলেন, স্বল্প সময়ের এই সফরে মালয়েশিয়ার উচ্চপর্যায়ে একাধিক বৈঠক হয়েছে, যেখানে শ্রমবাজার সম্প্রসারণ এবং অভিবাসন ব্যয় কমানো ছিল প্রধান আলোচ্য বিষয়।

তাঁর দাবি, বাংলাদেশ যেভাবে কম খরচে শ্রমিক পাঠানোর ওপর জোর দিচ্ছে, তা মালয়েশিয়া ইতিবাচকভাবে দেখছে এবং অতীতে এমন চাপ খুব কম সরকারই দিয়েছে।

জনশক্তি রপ্তানির ইতিহাস তুলে ধরে মাহদী আমিন বলেন, এই খাত দীর্ঘদিন ধরেই দেশের অর্থনীতির অন্যতম ভিত্তি। প্রবাসীদের পাঠানো অর্থই অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখতে বড় ভূমিকা রাখছে। সে কারণে প্রবাসীদের কল্যাণ ও সুরক্ষাকে সরকার অগ্রাধিকার দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, প্রবাসীদের জন্য নতুন উদ্যোগ হিসেবে ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দক্ষ, অদক্ষ ও অর্ধদক্ষ—সব ধরনের শ্রমিকের জন্য বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং তাদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে।

মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই সফর অনুষ্ঠিত হয়েছে এবং মালয়েশিয়ার পক্ষ থেকেও উষ্ণ সাড়া মিলেছে। দুই দেশ যৌথভাবে সমস্যাগুলো সমাধানে কাজ করবে—এমন আশ্বাস পাওয়া গেছে বলেও তিনি জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মালয়েশিয়ার উন্নয়নে বাংলাদেশি শ্রমিকদের ভূমিকা স্বীকৃতির আহ্বান

সর্বশেষ আপডেট ০৫:১৪:৩০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬