ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের ২ বছর পর স্বামীর হাতে জীবন দিল ঝর্ণা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
  • সর্বশেষ আপডেট ০১:৩৫:৩২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / 170

গাজীপুরে বাবা-মায়ের অমতে কিশোর বয়সে প্রেমিককে বিয়ে করেছিলেন ঝর্ণা আক্তার (১৬)। তবে বিয়ে দুই বছর পর স্বামীর হাতে জীবন দিতে হলো তাকে। স্বামী অপু (২০) পলাতক রয়েছেন। 

শনিবার (১১ এপ্রিল) রাত ১১টার দিকে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা (জংলাপাড়া) এলাকার মাসুদ মিয়ার ভাড়া বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঝর্ণা আক্তার শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকার হামিদুল ইসলামের মেয়ে। তার স্বামী অপু শ্রীপুর পৌরসভার আসপাডা এলাকার হযরত আলীর পালিত ছেলে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ তার বাবা হযরত আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

ঝর্ণার বাবা হামিদুল ইসলাম জানান, দুই বছর আগে পারিবারের সিদ্ধান্তের অমতে ভালোবেসে অপুকে বিয়ে করেছিল ঝর্ণা। এরপর পর থেকে মেয়ের সঙ্গে তাদের যোগাযোগ ছিল না। বিয়ের পর ঝর্ণা স্বামী অপুকে নিয়ে বাড়ির পাশেই বেড়াইদেরচালা এলাকার মাসুদ মিয়ার বাড়িতে একটি ঘর ভাড়া নিয়ে বসবাস করতে থাকে।

বাড়ির মালিক মাসুদ মিয়ার স্ত্রী লাভলী আক্তার জানান, শনিবার সন্ধ্যায় অপু প্রতিবেশী তানিয়াকে ফোন করে ঝর্ণার মৃত্যুর বিষয়টি জানায় এবং লাশ উদ্ধারের অনুরোধ করে। পরে তানিয়া তাৎক্ষণিক বাড়ির মালিককে জানালে পুলিশকে খবর দেওয়া হয়। রাত ১১টার দিকে পুলিশ তালাবদ্ধ ঘর থেকে ঝর্ণার মরদেহ উদ্ধার করে।

ওসি মোহাম্মদ নাছির আহমদ জানান, সুরতহাল রিপোর্টে মরদেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শ্বাসরোধে বা বালিশ চাপা দিয়ে হত্যা করে মরদেহ ঘরে রেখে বাহির থেকে তালা দিয়ে চলে গেছে। ওই নারীর স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিয়ের ২ বছর পর স্বামীর হাতে জীবন দিল ঝর্ণা

সর্বশেষ আপডেট ০১:৩৫:৩২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬