ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে আবারও ওয়াকআউট বিরোধীদলের

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৩৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / 224

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশন থেকে বিরোধী দল জামায়াত-এনসিপি জোট আবারও ওয়াকআউট করেছে। স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল পাস হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, কিছু গণবিরোধী বিল পাস হয়েছে, যার দায় তারা নিতে চায় না। এ কারণ দেখিয়ে জোটের সংসদ সদস্যদের সঙ্গে দাঁড়িয়ে ওয়াকআউট ঘোষণা করেন তিনি।

ডেপুটি স্পিকার এই সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, আইন প্রণয়নের সব ধাপে বিরোধী দল অংশগ্রহণ করেছে এবং কেউ কেউ সমর্থনও জানিয়েছেন।

তাই ওয়াকআউটের মানে বোঝা কঠিন। তিনি আশা প্রকাশ করেন, মাগরিবের নামাজের পর তারা আবার অধিবেশনে যোগ দেবেন।

এর আগে জামায়াত-নেতৃত্বাধীন বিরোধী দল দুটি বারও ওয়াকআউট করেছিল। ১২ মার্চ রাষ্ট্রপতির ভাষণকালে প্রথমবার এবং ১ এপ্রিল গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে আলোচনার সুযোগ না পাওয়া কারণে দ্বিতীয়বার।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সংসদে আবারও ওয়াকআউট বিরোধীদলের

সর্বশেষ আপডেট ০৭:৩৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬