ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপক্ষ কেন আপিল করবে পৃথক সচিবালয় রায়ের বিরুদ্ধে?

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৪৯:১০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / 130

প্রতীকী ছবি

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করা হবে।

তিনি বলেন, সংবিধানের ১০৩ অনুচ্ছেদ অনুযায়ী, সাংবিধানিক প্রশ্ন জড়িত থাকলে হাইকোর্ট সার্টিফিকেট জারি করতে পারে। রাষ্ট্রপক্ষ এই সার্টিফিকেট চেয়ে আপিল বিভাগে চূড়ান্ত ব্যাখ্যার আশা করছে।

কাজল আরও উল্লেখ করেন, “যেহেতু বিষয়টি সংবিধান ব্যাখ্যার সঙ্গে সম্পর্কিত, তাই দ্রুত আপিল দায়ের করা হবে।”

এর আগে ৭ এপ্রিল হাইকোর্ট পৃথক সচিবালয় তিন মাসের মধ্যে প্রতিষ্ঠার নির্দেশ দেন। ওই রায়ে সুপ্রিম কোর্টের অধীনে বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

রায় প্রকাশের সময় বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চের সাক্ষর অন্তর্ভুক্ত ছিল। রায়টি মোট ১৮৫ পৃষ্ঠার।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাষ্ট্রপক্ষ কেন আপিল করবে পৃথক সচিবালয় রায়ের বিরুদ্ধে?

সর্বশেষ আপডেট ০৭:৪৯:১০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬