ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলা-বরিশাল সেতু নির্মাণ সময়সূচি শিগগিরই ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৪৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / 123

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রাবিউল আলম জানিয়েছেন, দেশের দীর্ঘতম সেতু হিসেবে পরিচিত ভোলা-বরিশাল সেতুর নির্মাণ সময়সূচি খুব শিগগিরই ঘোষণা করা হবে।

মন্ত্রী বলেন, প্রায় ১১ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি তেঁতুলিয়া নদীর ওপর নির্মাণ করা হবে, যার খরচ ধরা হয়েছে ১৭ হাজার ৪৬৬ কোটি টাকার বেশি। প্রকল্পটি এখনও চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে এবং এডিপিতে অন্তর্ভুক্ত হলেও অনুমোদনহীন উচ্চ অগ্রাধিকার তালিকায় আছে।

তিনি জানান, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে। বর্তমানে এটি অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হলে নির্মাণ শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করা হবে।

শেখ রাবিউল আলম আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্পগুলোর মধ্যে এই সেতু অন্যতম। যদি কাজ শুরু করা যায়, তবে ২০৩৩ সালের মধ্যে সেতুটি সম্পন্ন করা সম্ভব হতে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভোলা-বরিশাল সেতু নির্মাণ সময়সূচি শিগগিরই ঘোষণা

সর্বশেষ আপডেট ০৯:৪৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬