ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালী-ঢাকার রেল চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
  • সর্বশেষ আপডেট ০১:৫৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / 161

নোয়াখালীতে মধ্যরাতে ঝড়ের কারণে রেললাইনের ওপর গাছ উপড়ে পড়ায় ভোর থেকে আন্তঃনগর ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনটি মাইজদী কোর্ট স্টেশনে আটকা পড়ে আছে। এ কারণে ঢাকার সঙ্গে নোয়াখালীর রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) মধ্যরাতে নোয়াখালী জেলা শহর মাইজদীসহ জেলার বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হয়। প্রচণ্ড ঝড়ের কারণে জেলার বিভিন্ন স্থানে, এমনকি রেললাইনের ওপরও গাছ উপড়ে পড়ে।

ট্রেনের চালক রফিকুল ইসলাম জানান, আমরা এখন চৌমুহনীর উদ্দেশ্যে রওনা দিয়েছি। এরপর আবার সেখানে গিয়ে অপেক্ষা করতে হবে, কারণ এখনও অনেক জায়গায় গাছ পড়ে আছে। জানি না, ঠিক কখন গন্তব্যে পৌঁছাতে পারব।

নোয়াখালী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আসাদুজ্জামান জানান, খুব ভোরবেলা থেকেই রেলওয়ে ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাইন ক্লিয়ার করতে গাছ অপসারণের কাজ করে যাচ্ছেন। এগুলো অপসারণ করতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। এরপর রেল যোগাযোগ স্বাভাবিক হয়ে যাবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নোয়াখালী-ঢাকার রেল চলাচল বন্ধ

সর্বশেষ আপডেট ০১:৫৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬