দুর্নীতিমুক্ত স্বাস্থ্যখাত গড়ার আহ্বান রাষ্ট্রপতির

- সর্বশেষ আপডেট ০৯:৩৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / 82
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। সরকার ‘সবার জন্য স্বাস্থ্য’ নীতির আলোকে প্রত্যেক নাগরিকের সম্মান ও মর্যাদার সঙ্গে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি উল্লেখ করেছেন, এ নীতির অংশ হিসেবে ইতোমধ্যে সকল নাগরিককে ইলেক্ট্রনিক হেলথ (ই-হেলথ) কার্ড প্রদান করা হচ্ছে।
আগামী ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ উপলক্ষে দেয়া বাণীতে রাষ্ট্রপতি বলেন, দিবসটির এবারের প্রতিপাদ্য ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ।
রাষ্ট্রপতি আরও জানান, স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি, বিনামূল্যে মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা, মা ও শিশুর স্বাস্থ্য নিশ্চিতকরণ, রোগ প্রতিরোধ ও সচেতনতা কার্যক্রম জোরদার এবং দুর্নীতিমুক্ত স্বাস্থ্যখাত গড়ে তোলার জন্য পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন চলছে।
তিনি বলেন, মানুষের, প্রাণীর ও পরিবেশের স্বাস্থ্য পরস্পরের পরিপূরক। বিজ্ঞানের উৎকর্ষকে কাজে লাগিয়ে সমন্বিত স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।
রাষ্ট্রপতি সকল সরকারি ও বেসরকারি চিকিৎসক, গবেষক, পরিবেশবিদ ও প্রাণিসম্পদ বিশেষজ্ঞকে আহ্বান জানান একত্রিতভাবে কাজ করার জন্য এবং ‘বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬’ উপলক্ষে গৃহীত কর্মসূচির সফলতা কামনা করেন।































