ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমি সেবায় দুর্নীতির স্থান নেই: প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:৫০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / 170

ভূমি ব্যবস্থাপনায় কোনো ধরনের দুর্নীতিকে অনুমতি দেওয়া হবে না বলে সতর্ক করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

তিনি বলেন, দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে এবং আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রধানমন্ত্রী ঘোষিত জিরো টলারেন্স নীতি সফল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আজ বিকালে রাজধানীর কাটাবনের ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের অডিটোরিয়ামে এডিসি ও ইউএনওদের জন্য আয়োজিত উচ্চতর ভূমি ব্যবস্থাপনা কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দ্রুত ও স্বচ্ছ ভূমি সেবা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। বলেন, কাজ দীর্ঘসূত্রীভাবে চলতে পারবে না।

শুধু রুটিন কাজ নয়, সেবাকে আরও সহজ ও ব্যবহার বান্ধব করতে গবেষণার ওপর গুরুত্ব দিতে হবে। এ জন্য ভূমি মন্ত্রণালয়ে একটি আধুনিক একাডেমি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

আইনি কাজে কোনো আপস গ্রহণ করা যাবে না বলে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, কর্মকর্তাদের আইনসঙ্গত নিরাপত্তা নিশ্চিত করতে ‘লিগ্যাল প্রটেকশন’ থাকা জরুরি।

এছাড়া অনলাইন ভূমি সেবা প্রদানের ক্ষেত্রে বাইরের অপারেটর নিয়ন্ত্রণের পরামর্শ দেন এবং কাজ নির্দিষ্ট প্রশিক্ষিত ব্যক্তিদের মাধ্যমে সম্পন্ন করার নির্দেশ দেন।

মীর হেলাল উদ্দীন আরও বলেন, ভূমি ব্যবস্থাপনা এখন অনেকটাই অটোমেটেড ও ডিজিটালাইজড। সাধারণ মানুষকে জানাতে হবে কাজ সহজ হয়েছে এবং প্রতারণার শিকার হওয়া এড়ানো সম্ভব।

অনুষ্ঠান সভাপতিত্ব করেন ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোহাম্মদ আবুল খায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ ও মহাপরিচালক ড. মো: মাহমুদ হাসান। স্বাগত বক্তব্য দেন কোর্স পরিচালক খান এ. সবুর খান।

৫ দিনব্যাপী ১৪তম ও ১৮তম উচ্চতর ভূমি ব্যবস্থাপনা কোর্সে ৩৮ জন অতিরিক্ত জেলা প্রশাসক এবং ৩৬ জন উপজেলা নির্বাহী অফিসার অংশ নেন। সমাপনীতে কৃতি প্রশিক্ষণার্থীদের ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভূমি সেবায় দুর্নীতির স্থান নেই: প্রতিমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৯:৫০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬