ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হয়রানিমূলক ২৩ হাজার মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:৩০:৫২ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / 166

রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়রানিমূলক মামলার মধ্যে এ পর্যন্ত ২৩ হাজার ৮৬৫টি প্রত্যাহার হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। সংসদে প্রশ্নোত্তরে এ তথ্য তুলে ধরেন তিনি।

রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারে গঠিত কমিটির সুপারিশে এখন পর্যন্ত ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এই তথ্য জানান।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মো. আবদুল মান্নানের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

আইনমন্ত্রী বলেন, কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব হয়রানিমূলক ও মিথ্যা মামলার নির্দিষ্ট সরকারি পরিসংখ্যান সংরক্ষণ করা হয় না।

তবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১১ জানুয়ারি পর্যন্ত দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে ১ লাখ ৪২ হাজার ৯৮৩টি মামলা দায়ের করা হয়েছে, যেগুলোকে তারা হয়রানিমূলক ও মিথ্যা বলে দাবি করে।

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এসব মামলার প্রত্যাহার প্রক্রিয়া শুরু হয়। এর অংশ হিসেবে ৫ মার্চ জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে চার সদস্যের জেলা কমিটি পুনর্গঠন করা হয়। এই কমিটি মামলার আবেদন, এজাহার, চার্জশিট ও পাবলিক প্রসিকিউটরের মতামত পর্যালোচনা করে সুপারিশ দেয়।

জেলা কমিটির সুপারিশ যাচাইয়ের জন্য ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কেন্দ্রীয় কমিটিও গঠন করা হয়।

আইনমন্ত্রী জানান, এই কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের ভিত্তিতেই এ পর্যন্ত ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে। জনস্বার্থ ও রাষ্ট্রের ক্ষতি এড়াতে যেসব মামলা রাজনৈতিক হয়রানিমূলক হিসেবে প্রমাণিত হচ্ছে, সেগুলোই তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, যেসব মামলা এখনো প্রত্যাহার হয়নি, সেগুলো নিয়েও কাজ চলছে—প্রক্রিয়াটি অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হয়রানিমূলক ২৩ হাজার মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৮:৩০:৫২ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬