বাংলাদেশে কর্মসংস্থান বৃদ্ধিতে কী ধরনের সহযোগিতা করবে আইএলও ?

- সর্বশেষ আপডেট ০৪:৩২:৩৭ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / 166
আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো আশ্বাস দিয়েছেন, সংস্থা বাংলাদেশে কর্মসংস্থান বৃদ্ধিতে সক্রিয়ভাবে অংশ নেবে। তরুণ ও নারীদের জন্য নতুন সুযোগ তৈরি করা, শ্রমিকদের দক্ষতা বাড়ানো এবং সামাজিক সুরক্ষা সম্প্রসারণে আইএলও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জেনেভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠকে তিনি বলেন, সংস্থার লক্ষ্য বাংলাদেশের অগ্রাধিকারকে সমর্থন করা। তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে এবং নারীদের শ্রমক্ষেত্রে আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে।
আইএলও সরকারের সঙ্গে সমন্বয় করে দক্ষতা উন্নয়ন ও শ্রম অধিকার রক্ষায় কাজ করবে। পাশাপাশি, স্বল্পমূল্যে চিকিৎসা, দুর্ঘটনা বীমা এবং অন্যান্য সামাজিক সুরক্ষা ব্যবস্থা সম্প্রসারণেও সংস্থা ভূমিকা রাখবে। বৈঠকে শ্রমমন্ত্রীও আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক ব্র্যান্ড ও বহুজাতিক কোম্পানিগুলো এই প্রচেষ্টায় সহযোগিতা করবে।
গিলবার্ট হোংবো বাংলাদেশে নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী এবং দেশের শ্রমক্ষেত্রে উন্নয়নে দীর্ঘমেয়াদি সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আগামী জুনে তার বাংলাদেশ সফর বাস্তবায়ন হলে এসব উদ্যোগ আরও দ্রুত গতিতে এগোতে পারে।































