ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি ইতিহাস বিকৃতি করবে না

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:১৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / 110

ইতিহাস নিয়ে রাজনীতির অভিযোগ তুলে অতীতের বিকৃতি আর মেনে নেওয়া হবে না—এমনই ইঙ্গিত দিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। একইসঙ্গে আইনভঙ্গকারীদের বিচারের কথাও স্পষ্টভাবে জানানো হয়েছে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, অতীতে আওয়ামী লীগ সরকার নিজেদের সুবিধামতো ইতিহাসকে বদলে উপস্থাপন করেছে। তবে বিএনপি সেই পথে হাঁটবে না, ইতিহাস বিকৃতির কোনো সুযোগও দেবে না।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘স্বাধীনতার ঘোষক ও রণাঙ্গনের জিয়া’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, অতীতের ভুল শুধরে নেওয়ার প্রয়োজন আছে—এটা অস্বীকার করা যাচ্ছে না। সেই প্রক্রিয়ায় বিভ্রান্তিকর আইন কিংবা আইন লঙ্ঘনের সঙ্গে যারা জড়িত, তাদের জবাবদিহির আওতায় আনা হবে। তবে আইনকে পাশ কাটিয়ে কিংবা ইতিহাস বিকৃত করে কোনো পদক্ষেপ নেওয়ার দায় সরকার নেবে না বলেও জানান তিনি।

তার ভাষ্য, প্রতিটি ঘটনা আইনের মধ্যেই বিচার হবে। দেশকে কোনো একক দলের সম্পত্তি ভাবার সুযোগ নেই—এটা সবার। এই জায়গা থেকেই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নির্ধারণ করা দরকার।

শহীদ জিয়াকে ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না—এমন মন্তব্য করে তিনি বলেন, সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়েই গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিতে চায় বিএনপি।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় সরকার কিছুটা অগ্রগতি দেখাতে পেরেছে বলে মনে হচ্ছে। পাশাপাশি ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্তে কাজ চলছে বলেও জানান তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিএনপি ইতিহাস বিকৃতি করবে না

সর্বশেষ আপডেট ১০:১৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬