ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এমএসএফের প্রতিবেদন: বেড়েছে রাজনৈতিক সহিংসতা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৫৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / 217

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)

মার্চজুড়ে রাজনৈতিক সংঘর্ষ, সড়ক দুর্ঘটনা ও নারী-শিশু নির্যাতনের ঘটনায় উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে সহিংসতার বিস্তৃত চিত্র, যা সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

রাজনৈতিক সহিংসতার ৫৬ টি ঘটনায় সহিংসতার শিকার হয়েছেন ৪০৪ জন ব্যক্তি। এ মাসে রাজনৈতিক সহিংসতা বেড়েছে ।মঙ্গলবার (৩১ মার্চ ) মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) মার্চ এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এমএসএফের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে, সহিংসতার শিকার ব্যক্তিদের মধ্যে নারীসহ ১৪ জন নিহত এবং ৩৯০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বিএনপির ১০, জামায়াতের ২ পুরুষ, ১ জন নারী এবং ১ জনের রাজনৈতিক পরিচয় সঠিকভাবে জানা যায়নি।

বিএনপির অন্তর্দ্বন্দ্বে ৩১টি, বিএনপি- আওয়ামী লীগ ৯টি, বিএনপি-জামাত সংঘর্ষের ৮টি, বিএনপি-এনসিপি সংঘর্ষের ২টি, জামাতের অন্তর্দ্বন্দ্বে ১টি ঘটনা ঘটেছে। এরিমধ্যে ৫ টি ঘটনায় ভাংচুর হলেও কেউ হতাহত হয়নি।

দুষ্কৃতিকারীদের রাজনৈতিক নেতাকর্মীদের উপর হামলার ১২ টি ঘটনায় নিহত ৩ এবং আহত হয়েছেন ১৪ জন। এছাড়াও ১ জনের অপমৃত্যু ও ১ জন ব্যক্তিগত শত্রুতার জেরে নিহত হয়েছেন।

দুষ্কৃতিকারীদের দ্বারা নিহত ৩ জনের মধ্যে ২ বিএনপির এবং ১ জন লীগের কর্মী বা সমর্থক। আর অপমৃত্যু ও ব্যক্তিগত শত্রুতার জেরে নিহত সকলেই বিএনপির ।

প্রতিবেদন অনুযায়ী, দেশে ১০ দিনে ৩৪২টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৭৪ জন। ঈদুল ফিতরের আগে ও পরে ১৭ থেকে ২৮ মার্চ ১২ দিনে দেশে সড়ক, নৌ,রেলপথে দুর্ঘটনায় ১১৬ জন নিহত এবং আহত হয়েছেন ৪৬০ জন। নিহতদের মধ্যে ৩০ নারী, ৬২ পুরুষ এবং ২৪ জন শিশু রয়েছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়েছে। ২৮৯টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা সংঘটিত হয়েছে যা গত মাসের তুলনায় ৩৬টি বেশী।

ধর্ষণের ঘটনা গত মাসে ৩৩ থেকে বেড়ে ৪৮ জন হয়েছে। দলবদ্ধ ধর্ষণ ১২ থেকে ১৫, ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১২ থেকে ২৪ । যৌন নিপীড়নের শিকার ১১ থেকে ২২ । হত্যা করা হয়েছে ৬৫ থেতে ৭৩, আত্মহত্যা ৩৫ থেকে বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে।

প্রতিবেদনে সাংবাদিক নির্যাতন চিত্র তুলে ধরে বলা হয়েছে, এ মাসে সাংবাদিক নির্যাতনের ঘটনা এবং আক্রান্ত সাংবাদিকের সংখ্যা কিছুটা কমে গেলেও সাংবাদিকদের সংবাদ সংগ্রহের ক্ষেত্রে বাঁধা প্রদানে সরকারি দল বিএনপির সংশ্লিষ্টতা গণমাধ্যমের জন্য একটি বড় ধরনের হুমকি।

মার্চ মাসে ১০টি ঘটনায় ৩০ জন সাংবাদিক দেশের বিভিন্ন জেলায় পেশাগত দায়িত্ব পালনের সময় নানাভাবে হামলা, আইনি হয়রানি, হুমকি ও নির্যাতনের শিকার হয়েছেন।

আক্রান্ত সাংবাদিকদের মধ্যে ৮ জন সাংবাদিক তাঁদের পেশাগত দায়িত্ব পালনের সময় আহত এবং হামলার শিকার হয়েছেন। লাঞ্ছিত ও হুমকির শিকার হয়েছেন ১৩ জন, হয়রানির শিকার ২ জন এবং বিতর্কিত আইন সাইবার সুরক্ষা অধ্যাদেশে করা মামলায় অভিযুক্ত হয়েছেন হয়েছেন ৭ সাংবাদিক।

সংখ্যালঘুদের উপর নির্যাতন উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, সংখ্যালঘুদের উপর হামলা বেড়েছে, যা সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি।  প্রতিমা ভাংচুর/চুরি ২ থেকে বেড়ে ১০ এবং  ঘরবাড়ি ভাংচুর/অগ্নিকাণ্ডের ঘটনা ১ থেকে ১০ এ দাঁড়িয়েছে।

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা কর্মী গ্রেফতার বিষয়ে বলা হয়েছে , বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সরকারের পতন সংক্রান্ত বিভিন্ন মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৩ নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে কোটা সংক্রান্ত আন্দোলনকে কেন্দ্র করে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও চলতি মাসে সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৩৯৪ জন গ্রেফতার হয়েছেন।

এদিকে, কারা হেফাজতে ১১ বন্দির মৃত্যু হয়েছে। গত মাসে এর সংখ্যা ছিল মোট ১৩ জন। এ মাসে ৩ কয়েদি ও ৮ জন হাজতির মৃত্যু হয়েছে।

এমএসএফের প্রতিবেদন অনুযায়ী, সাইবার সুরক্ষা অধ্যাদেশে ৩টি মামলা হয়েছে। ৩টি মামলায় অভিযুক্ত ৯ জনের মধ্যে ১ জন তরুণ ও ১ জন যুবককে গ্রেফতার করা হয়েছে।

তিনটি মামলার মধ্যে একটি মামলা হয়েছে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে। একটিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট শেয়ার করার অভিযোগে এবং অন্য মামলাটি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে চট্টগ্রামের সাত সাংবাদিকদের বিরুদ্ধে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এমএসএফের প্রতিবেদন: বেড়েছে রাজনৈতিক সহিংসতা

সর্বশেষ আপডেট ০৪:৫৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬