ট্রাইব্যুনালে সাবেক ডিআইজি আব্দুল জলিল
- সর্বশেষ আপডেট ০১:৩৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / 91
২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের অভিযোগের মামলায় পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) ডিবি কার্যালয় থেকে তাকে ট্রাইব্যুনালে আনা হয়। এর আগে সোমবার রাতে শাপলা চত্বরের মামলা গ্রেপ্তার করা হয়। এ মামলার তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা ছিল।
ডিবি সূত্র জানায়, আবদুল জলিল মন্ডলের বাড়ি পাবনায়। তিনি পুলিশ বাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। একসময় তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার ছিলেন।
শাপলা চত্বরে হেফাজতের আন্দোলনের সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এ ছাড়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবেও দায়িত্বে ছিলেন আবদুল জলিল মন্ডল।
২০১৩ সালে শাপলা চত্বরের হত্যাকাণ্ডে জলিল মণ্ডলের জড়িত থাকার বিষয়টি তদন্তে উঠে আসে।





































