ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অননুমোদিত বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৪৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / 116

ইউজিসি

অনুমতি ছাড়া চলা দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম আপাতত থামাতে বলেছে ইউজিসি; নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন না করলে ব্যবস্থা।

দেশে সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন ছাড়া পরিচালিত সব দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস ও স্টাডি সেন্টারের শিক্ষা কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

সোমবার কমিশনের আন্তর্জাতিক সহযোগিতা বিভাগ থেকে জারি করা এক আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে বলা হয়েছে, বৈধতা পেতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগামী ২৫ এপ্রিলের মধ্যে কমিশনে আবেদন করতে হবে।

আদেশে কমিশন জানায়, অনুমতি ছাড়াই বেশ কিছু দেশি-বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস, স্টাডি সেন্টার ও টিউটোরিয়াল সেন্টার চালু রয়েছে—যা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এমন অননুমোদিত প্রতিষ্ঠানের একটি তালিকাও ইতোমধ্যে তাদের হাতে এসেছে।

কমিশনের ভাষ্য, বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস ও স্টাডি সেন্টার পরিচালনার জন্য ২০১৪ সালের বিধিমালায় স্পষ্ট নিয়ম রয়েছে। সেই বিধিমালার নির্দিষ্ট ধারায় বলা আছে, অননুমোদিত প্রতিষ্ঠানগুলোকে ২৫ এপ্রিল ২০২৬-এর মধ্যে আবেদন করে বৈধতার আওতায় আসতে হবে।

পরিচালক মোছা. জেসমিন পারভীন স্বাক্ষরিত আদেশে আরও বলা হয়, আবেদন সম্পন্ন না হওয়া পর্যন্ত সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখতে হবে। নির্দেশনা অমান্য করে কার্যক্রম চালালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অননুমোদিত বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশ

সর্বশেষ আপডেট ০৯:৪৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬