ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আইপিএল সম্প্রচার নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়নি

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৬:২৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / 32

আইপিএল

বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর প্রকাশিত হলেও এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, আইপিএল সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে।

শনিবার (২৮ মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসানের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে বাংলাদেশে আইপিএল সম্প্রচারের নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়েছে, যা মন্ত্রণালয়ের নজরে এসেছে। তবে আইপিএল সম্প্রচার বন্ধের বিষয়ে পূর্ববর্তী সরকারের সিদ্ধান্ত এখনো কার্যকর রয়েছে।

এতে আরও বলা হয়, এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতোমধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতামত চেয়ে পত্র দিয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মন্ত্রণালয় থেকে প্রকাশিত ভুল তথ্যজনিত বিভ্রান্তি দূর করতে এই প্রতিবাদলিপি জরুরি ভিত্তিতে প্রচারের জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে অনুরোধ জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আইপিএল সম্প্রচার নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়নি

সর্বশেষ আপডেট ০৬:২৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬