রামপুর বাজারে অভিযান, ৮০০ লিটার পেট্রোল জব্দ
- সর্বশেষ আপডেট ১১:৫২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
- / 71
নেত্রকোনার কেন্দুয়ার রামপুর বাজারে অভিযান চালিয়ে ৮০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। একই সঙ্গে এসব তেল লাইসেন্স ব্যতীত অতিরিক্ত মূল্যে খুচরা বিক্রি করার সত্যতা পাওয়ায় এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
অর্থদণ্ডপ্রাপ্ত ব্যবসয়ী হলেন এনায়েতুর রহমান। তিনি রামপুর বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী।
জানা গেছে, জ্বালানি তেল সংকটকালীন ওই ব্যবসায়ী পেট্রোল অবৈধভাবে মজুদ করে লাইসেন্স ব্যতীত অতিরিক্ত দামে খুচরা বিক্রি করে আসছিলেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে রামপুর বাজারে অভিযান চললে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ সময় এনায়েতুরের গুদাম ঘরে অবৈধভাবে ড্রামে মজুত করা ৮০০ লিটার পেট্রোল জব্দ করা হয়। তখন ভ্রাম্যমাণ আদালত ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
জব্দ করা পেট্রোল শনিবার (২৮ মার্র) সকাল ১০টার সময় রামপুর বাজারে সরকার নির্ধারিত মূল্যে সরকার নির্ধারিত পরিমাণ অনুযায়ী প্রকাশ্যে বিক্রির জন্য কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাতুল বলেন, প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





































