ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে তেল নিতে গিয়ে লঙ্কাকাণ্ড, সংঘর্ষে আহত ৪

নিজস্ব প্রতিবেদক, নাটোর
  • সর্বশেষ আপডেট ১১:৩৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / 49

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া মদিনা ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ট্রাক ড্রাইভার আক্কাস আলীর বাড়ি কুমরুল এলাকায়।

আহত আক্কাস আলী জানান, মোটরসাইকেলের জন্য এক লিটার তেল নিতে গেলে বনপাড়া বাজারের স্বাধীন মোটরসের মালিক শাহিন হাসানের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হামলায় তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে মহিষভাঙ্গা এলাকার ফিরোজ, মুন্তাজ ও আলমগীর আহত হন।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নাটোরে তেল নিতে গিয়ে লঙ্কাকাণ্ড, সংঘর্ষে আহত ৪

সর্বশেষ আপডেট ১১:৩৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬