মধ্যপ্রাচ্যে হোটেলে আশ্রয় নেওয়া মার্কিন সেনাদের টার্গেট করে হামলার প্রস্তুতি ইরানের

- সর্বশেষ আপডেট ০৭:০৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
- / 143
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরান সম্ভাব্য হোটেল লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করেছে। তাদের বক্তব্য, যেখানে মার্কিন সেনারা অবস্থান করবে, সেই হোটেল আমেরিকান হয়ে যাবে এবং প্রয়োজন হলে আঘাত হানা হবে।
ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফজল শেখারচি শুক্রবার বলেন, মার্কিন সেনারা হোটেলে প্রবেশ করলে হোটেলটি আমাদের দৃষ্টিকোণ থেকে আমেরিকান হয়ে যায়। আমরা শুধুমাত্র দাঁড়িয়ে থেকে হামলা সহ্য করব না, প্রয়োজন অনুযায়ী প্রতিহামলা করা হবে।
এর আগে বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি অভিযোগ করেন, মার্কিন বাহিনী উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত দেশগুলোর সাধারণ মানুষকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে।
তিনি পোস্টে উল্লেখ করেন, যুদ্ধ শুরুর পর মার্কিন সেনারা জিসিসি দেশগুলোর সামরিক ঘাঁটি ত্যাগ করে হোটেল ও অফিসে অবস্থান নিয়েছে। একই সঙ্গে হোটেলগুলোকে আমেরিকান সেনাদের বুকিং না নেওয়ার আহ্বান জানান।

































