ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি সংকট নেই, বাজারে অস্থিরতা মজুতদারদের খেলায়

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:৪৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • / 177

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ফাইল ছবি

সরবরাহ স্বাভাবিক থাকলেও হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ার সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি তেল মজুত করছে—এমন অভিযোগ তুলেছেন জ্বালানিমন্ত্রী। এতে বাজারে কৃত্রিম সংকটের চাপ তৈরি হচ্ছে বলে ধারণা সরকারের।

সিরাজগঞ্জের সয়দাবাদে একটি সৌর বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সময় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের বলেন, দেশে তেলের সরবরাহে কোনো ঘাটতি নেই।

আগে যেমন সরবরাহ দেওয়া হতো, এখনও তেমনই দেওয়া হচ্ছে। কিন্তু আচমকা চাহিদা বেড়ে যাওয়ায় পাম্পে থাকা তেল দ্রুত শেষ হয়ে যাচ্ছে। আগে যেখানে এক থেকে দেড় দিন লাগত, এখন দুই ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে যাচ্ছে।

এই দ্রুত বিক্রির পেছনে স্বাভাবিক চাহিদা বৃদ্ধির চেয়ে ভিন্ন কিছু কাজ করছে কি না—সেই প্রশ্নও উড়িয়ে দেননি তিনি। বরং ইঙ্গিত করেছেন, কিছু ব্যবসায়ী ইচ্ছাকৃতভাবে তেল মজুত করে বাজারে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

মন্ত্রী জানান, বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন মাঠে কাজ করছে। কোথাও অনিয়মের প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। তার দাবি, চাহিদা অনুযায়ী উৎপাদন হচ্ছে, তাই আপাতত লোডশেডিং নেই। নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে সরকার, সেই পরিকল্পনার অংশ হিসেবেই সৌর বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করা হচ্ছে।

পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এবং বিদ্যুৎকেন্দ্র সংশ্লিষ্ট প্রকৌশলীরাও উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জ্বালানি সংকট নেই, বাজারে অস্থিরতা মজুতদারদের খেলায়

সর্বশেষ আপডেট ০২:৪৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬