জুলাই যোদ্ধাদের ‘ইনডেমনিটি’ সরকার কার্যকর করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

- সর্বশেষ আপডেট ০৫:২৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
- / 137
জুলাই গণঅভ্যুত্থানের বীর যোদ্ধাদের জন্য প্রদত্ত ‘ইনডেমনিটি’ সরকার কার্যকর করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই আন্দোলনের মূল চেতনা ও ছাত্র-জনতার আকাঙ্ক্ষাকে সমর্থন করে সরকার সমস্ত প্রাসঙ্গিক পদক্ষেপ নেবে। যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন, তাদের জন্য প্রদত্ত দায়মুক্তি সরকার গ্রহণ করবে এবং তাদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে।
সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত বিশেষ কমিটির বৈঠকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান। তিনি আরও বলেন, পূর্ববর্তী সরকারের বিতর্কিত নামকরণ সংশোধনের বিষয়ে জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বৈঠকে অংশগ্রহণকারী জামায়াতে ইসলামের সিনিয়র নায়েবে আমির মো. মুজিবুর রহমান উল্লেখ করেন, জুলাই সংক্রান্ত অধ্যাদেশগুলোর সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে, তবে কোনো অধ্যাদেশ যদি সংবিধান বা জনস্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হয়, তাদের মতামত তুলে ধরা হবে।
সংসদে চলমান এই উচ্চপর্যায়ের বৈঠকে সরকারি ও বিরোধী দলের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন। আজকের বৈঠক শেষে বড় কোনো সিদ্ধান্তের ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।
































