ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশত
- সর্বশেষ আপডেট ০৪:১৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
- / 79
নির্বাচন–পরবর্তী বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে উপজেলার গোয়ালনগর গ্রামে রহিম তালুকদার ও কাসেম গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন আক্তার মিয়া (৫০) এবং স্থানীয় মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগে থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এক পক্ষের সমর্থককে আটক ও দণ্ড দেওয়ার ঘটনাকে ঘিরে বিরোধ আরও তীব্র হয়।
এর ধারাবাহিকতায় কয়েকদিন আগে সংঘর্ষের পর মঙ্গলবার সকালে আবারও দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি হয়।
প্রায় চার ঘণ্টা ধরে চলা সংঘর্ষে বিভিন্ন গ্রামের মানুষ জড়িয়ে পড়ে। এতে দুইজন নিহত হন এবং অন্তত ৫০ জন আহত হন, যাদের কয়েকজনের অবস্থা গুরুতর।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
































