ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণ সুবিধা সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৪৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • / 135

প্রধানমন্ত্রীর নির্দেশে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ব্যাংক ঋণ সহায়তার সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানান, বিদেশে উচ্চশিক্ষায় যেতে আগ্রহীদের ব্যাংক গ্যারান্টি বা সলভেন্সি সহায়তায় সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেওয়া হবে। এ ঋণ প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রদান করা হবে।

তিনি বলেন, বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান খাতের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে জাপান, কোরিয়া, চীন ও জার্মানিসহ বিভিন্ন দেশে শিক্ষার্থী ও কর্মী পাঠানোর বিষয় গুরুত্ব পেয়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত প্রসঙ্গে তিনি জানান, এতে সাময়িক কিছু প্রভাব পড়তে পারে, তবে দীর্ঘমেয়াদে বাংলাদেশি শ্রমবাজার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা কম। বরং যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।

প্রধানমন্ত্রী ভাষা দক্ষতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন, যাতে প্রবাসীরা ভালো বেতনের চাকরি পেতে পারেন। এছাড়া ইউরোপের ভিসা প্রক্রিয়া সহজ করতে বাংলাদেশে কনস্যুলার সেবা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

সরকারি কার্যক্রম প্রচারে জোর দেওয়া, অভিবাসন ব্যয় নির্ধারণ, বন্ধ শ্রমবাজার চালু করা এবং নতুন দেশ যেমন থাইল্যান্ডে কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণ সুবিধা সিদ্ধান্ত

সর্বশেষ আপডেট ০৩:৪৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬