ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে প্রবেশ বন্ধ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:২৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • / 114

প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। ছবি: রেদোয়ান হাসান

স্বাধীনতা দিবসের প্রস্তুতি ঘিরে জাতীয় স্মৃতিসৌধে কয়েকদিনের জন্য বন্ধ রাখা হচ্ছে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ—পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনকে সামনে রেখে সরকার ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধ এলাকায় সর্বসাধারণের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন করতেই এই নিষেধাজ্ঞা।

এতে আরও বলা হয়েছে, ২৬ মার্চ ভোরে আমন্ত্রিত অতিথিরা শ্রদ্ধা নিবেদন শেষে স্থান ত্যাগ না করা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে।

স্মৃতিসৌধের পবিত্রতা ও সৌন্দর্য বজায় রাখতে সবার সহযোগিতাও চাওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে প্রবেশ বন্ধ

সর্বশেষ আপডেট ০৮:২৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬