ঢাকা ০৯:২১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ঈদযাত্রা

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, হতাহতের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:১৪:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • / 99

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, আহত ২০

ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ার শান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে শান্তাহারের তিলকপুরে ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে বেলা ২টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি করে। সান্তাহার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছু সময় পরেই ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়েছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত মৃত্যুর কোনো সংবাদ পাওয়া যায়নি। ট্রেনের ছাদে অনেক মানুষ থাকায় ছাদ থেকে পড়ে অনেকে আহত হয়েছেন। বগিগুলো উদ্ধারের জন্য কাজ চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঈদযাত্রা

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, হতাহতের শঙ্কা

সর্বশেষ আপডেট ০৩:১৪:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬