ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় মাদকবিরোধী অভিযান: ৩ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোনা
  • সর্বশেষ আপডেট ০৭:১৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • / 232

নেত্রকোনায় মাদকবিরোধী অভিযান: ৩ মাদক কারবারি গ্রেপ্তার।

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে এক কেজি গাঁজা সহ দুই মাদক কারবারি ও একজন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার গাজীপুর ইউনিয়নের বয়রা গ্রামের শান্তিপুর এলাকার মো. কাউসার মিয়া (৩২) ও মো. ফয়সাল মিয়া (২০)। এছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে একই উপজেলার লক্ষীপুর গ্রামের আক্তার মিয়ার ছেলে আরমান মিয়াকেও আটক করা হয়েছে। খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৬ মার্চ) বিকেলে মাদকদ্রব্য উদ্ধার এবং গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার উদ্দেশ্যে একটি বিশেষ টহল দল অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসানের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুব্রত ঘোষ ও সঙ্গীয় ফোর্স উপজেলার রসুলপুর গ্রামের পুটিয়ার খালের সুইজগেইট এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে দুই যুবককে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখে তাদের আটক করা হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। একই অভিযানে সিআর মামলা নং-২৬(২)২৫-এর ওয়ারেন্টভুক্ত আসামি আরমান মিয়াকেও গ্রেপ্তার করা হয়।

ওসি মো. নাসির উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত তিনজনকে নেত্রকোনা জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নেত্রকোনায় মাদকবিরোধী অভিযান: ৩ মাদক কারবারি গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ০৭:১৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬