ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দর নির্বাচন হলেও পরে আপত্তি ওঠে: সিইসি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:২২:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / 128

নির্বাচন সুষ্ঠু হলে সাধারণত অভিযোগ ভোটগ্রহণের পরেই সামনে আসে—এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেন, সাম্প্রতিক নির্বাচনেও একই চিত্র দেখা গেছে এবং অধিকাংশ ভোটার নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন।

সোমবার (১৬ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

নির্বাচনী প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বাড়াতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও নির্বাচন কমিশন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

সিইসি বলেন, তার প্রধান আগ্রহের জায়গা সব সময়ই নির্বাচন। সুষ্ঠু ভোট আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বহু মানুষের সঙ্গে কথা বলে তিনি এমন কাউকে পাননি, যিনি ভোট দিতে পারেননি বলে অভিযোগ করেছেন।

গত নির্বাচনে বয়স্ক নারী ভোটারদের সঙ্গেও কথা বলেছেন তিনি। তাদের কাছ থেকেও কোনো বাধা বা প্রতিবন্ধকতার অভিযোগ শোনেননি।

তার ভাষায়, অতীতেও দেখা গেছে ভোট শান্তিপূর্ণ হলে আপত্তি সাধারণত ভোট শেষ হওয়ার পরই তোলা হয়। এবারও তেমনই হয়েছে। সম্মিলিতভাবে নির্বাচন সম্পন্ন করতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং বলেন, জাতির কাছে যে প্রতিশ্রুতি ছিল, তা পূরণ করতে পেরে তিনি আনন্দিত।

অনুষ্ঠানে তিনি আরও জানান, এবারের নির্বাচনে ভোটের বিভিন্ন ধাপে নারীদের অংশগ্রহণ আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সুন্দর নির্বাচন হলেও পরে আপত্তি ওঠে: সিইসি

সর্বশেষ আপডেট ০৩:২২:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬