ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা

সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন চলছে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৫৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • / 102

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হয়েছে। রোববার (১৫ মার্চ) সকাল ১১টায় এ অধিবেশন শুরু হয়। অধিবেশনের সভাপতিত্ব করছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

এর আগে, গত ১২ মার্চ(বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়ে রোববার পর্যন্ত মুলতবি হয়ে যায় ৷ শনিবার (১৪ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয়। প্রথম অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

এ অধিবেশনের প্রথম দিনে দেওয়া রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে।

সংসদ অধিবেশন শুরুর দিনে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের প্রতিবাদে ওয়াকআউট করে সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা

সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন চলছে

সর্বশেষ আপডেট ১১:৫৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬