ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে সড়কে লক্কর–ঝক্কর গাড়ি নামালে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৫৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • / 172

ফাইল ফটো

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মো. আনিছুর রহমান হুঁশিয়ারি দিয়েছেন, যে কোনো চাঁদাবাজি, অতিরিক্ত ভাড়া আদায় বা ফিটনেসবিহীন লক্কর–ঝক্কর গাড়ি সড়কে নামালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার দুপুরে ডিএমপির ট্রাফিক বিভাগ ও ভ্রাম্যমাণ আদালতের সমন্বয়ে গাবতলী এলাকার মোটর ওয়ার্কশপে অভিযান চালানো হয়। ফিটনেসবিহীন গাড়ি বা রঙ পরিবর্তন করে সড়কে নামানোর কোনো চেষ্টাকে কেন্দ্র করে তল্লাশি পরিচালনা করা হয়।

যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে অভিযান শেষে বাস টার্মিনালের টিকিট কাউন্টার মনিটরিং করা হয় এবং ভাড়া তালিকা পর্যবেক্ষণ করা হয়। পুলিশ যাত্রীদের সঙ্গে কথা বলে সচেতনতা বাড়ানোর চেষ্টা করে।

ডিএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার জানান, ঈদকে সামনে রেখে পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ মাঠপর্যায়ে সক্রিয় থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঈদে সড়কে লক্কর–ঝক্কর গাড়ি নামালে ব্যবস্থা

সর্বশেষ আপডেট ০৮:৫৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬