শিরোনাম
শিক্ষার্থীদের রাস্তায় দাঁড়িয়ে সংবর্ধনা দেওয়া বন্ধ: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৮:২৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
- / 175
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, কোনো শিক্ষক বা শিক্ষাপ্রতিষ্ঠান ভবিষ্যতে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে মন্ত্রী বা অতিথিকে সংবর্ধনা দিতে পারবে না।
তিনি বলেন, শিক্ষার্থীদের রোদে বা সড়কের পাশে দাঁড় করানো সম্পূর্ণ নিষিদ্ধ।
শুক্রবার চাঁদপুরের কচুয়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই নির্দেশ দেন।
মন্ত্রী আরও বলেন, আমাকে সাধারণ মানুষের মতো চলাফেরা করতে হবে, তাই কোনো ছাত্র-ছাত্রীকে রাস্তায় দাঁড় করানো যাবে না। শিক্ষকদের দ্রুত শিক্ষার্থীদের ছুটি দিয়ে বাড়ি পাঠানোরও নির্দেশ দিয়েছেন।
অনুষ্ঠানে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষক, স্থানীয় রাজনৈতিক নেতাসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
































