ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ইফতার

নিজস্ব প্রতিবেদক, দীঘিনালা (খাগড়াছড়ি)
  • সর্বশেষ আপডেট ০৯:৪৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / 184

দীঘিনালায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ইফতার।

পবিত্র মাহে রমজানের ফজিলত ও তাৎপর্য উপলব্ধি করে দীঘিনালা উপজেলা প্রশাসনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি বুধবার (রমজানের ২১তম দিন) বিকেলে উপজেলা অডিটোরিয়াম কক্ষে অনুষ্ঠিত হয়।

মাহফিলে অংশগ্রহণ করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ। মাহফিলের মূল উদ্দেশ্য ছিল রমজানের আত্মশুদ্ধি, সংযম এবং ভ্রাতৃত্ববোধ সমাজে ছড়িয়ে দেওয়া।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজ, ওসি ইকবাল বাহার, উপজেলা বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা জামায়াতে ইসলামের সভাপতি মাওলানা হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক আক্কাস আলী, এনসিপির সভাপতি প্রমোদ মুৎসুদ্দীসহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

সংক্ষিপ্ত বক্তব্যে অতিথিরা বলেন, পবিত্র মাহে রমজান মানুষের মধ্যে ধৈর্য, সহনশীলতা এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব সৃষ্টি করে। এ ধরনের আয়োজন সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ইফতারের পরে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশের শান্তি, জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর উন্নতি কামনা করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের আয়োজন রমজানের তাৎপর্য মানুষকে বোঝানোর পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও সম্প্রদায়ের মধ্যে বন্ধুত্ব বাড়ানোর উদ্দেশ্যেই নিয়মিত আয়োজন করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দীঘিনালায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ইফতার

সর্বশেষ আপডেট ০৯:৪৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬