ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ

- সর্বশেষ আপডেট ০১:৩০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / 216
ঢাকার ধামরাই পৌরসভার কিষাণ নগর এলাকায় চুলার গ্যাস থেকে বিস্ফোরণে এক দম্পতি দগ্ধ হয়েছেন। এরমধ্যে স্ত্রীর অবস্থা গুরুতর।
দগ্ধরা হলেন- সুমনা বাদশা (৪৫) ও তার স্বামী বাদশা মিয়া (৫৫)। মঙ্গলবার (১০ মার্চ) রাত ১০টার দিকে ধামরাই পৌরসভার কিষাণ নগর এলাকায় একটি দোতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনার সূত্রপাতস্থলের ভবনের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আল আমিন খান বলেন, আমরা জানতে পারি, সেখানে আসলে কোনো আগুন ছিল না; তবে গ্যাসের লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ হচ্ছিল বা কোথাও লিকেজ ছিল। খবর পাওয়ার সাত মিনিটের মধ্যে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। সেখানে গিয়ে আমরা গ্যাসের রাইজারটি বন্ধ করে দিই।
তার আগে স্থানীয় লোকজন ও উপস্থিত সাংবাদিকরা আমাদের জানান, এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন নারী প্রায় শতভাগ দগ্ধ হয়েছেন এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয় একটি গাড়িতে করে আহত দুজনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে আমরা জানতে পারি। আমাদের পক্ষ থেকে ঘটনাস্থলে গিয়ে ভেতর ও বাইরের যে গ্যাস লাইনে লিকেজ ছিল, সেই দুইটি লাইনই বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।


































