ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৩৭ হাজার নারী প্রধান পরিবার পাচ্ছে ‘ফ্যামিলি কার্ড’

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৩৯:১৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / 198

সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি: সংগৃহীত

সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে ৩৭,৫৬৭ নারী প্রধান পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ ভাতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (৯ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে ফ্যামিলি কার্ডকে বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য ‘সার্বজনীন সোশ্যাল আইডি কার্ড’ হিসেবে রূপান্তর করা হবে। পাইলট কর্মসূচির আওতায় পাঁচ সদস্যের পরিবারে নারী প্রধান সদস্যের নামে এই কার্ড ইস্যু করা হবে। এর মাধ্যমে নির্বাচিত পরিবারগুলোকে মাসিক ২,৫০০ টাকা সরাসরি নগদ সহায়তা প্রদান করা হবে। অর্থ সরকারি কোষাগার থেকে ‘জিটুপি’ পদ্ধতিতে সরাসরি সুবিধাভোগী নারীর মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে।

মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি নারীর ক্ষমতায়ন নিশ্চিত করবে এবং পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিদ্যমান ৯৫টিরও বেশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে সমন্বয়হীনতা দূর করা, একাধিক সুবিধা গ্রহণ রোধ করা এবং প্রকৃত দরিদ্রদের তালিকাভুক্তি নিশ্চিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

সুবিধাভোগী নির্বাচনের জন্য ‘প্রক্সি মিনস টেস্ট’ স্কোরিং ব্যবহৃত হবে। পাইলট পর্যায়ে সর্বমোট ৬৭,৮৫৪ নারী প্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ৩৭,৫৬৭ পরিবারকে ভাতা প্রদানের জন্য চূড়ান্ত করা হয়েছে। আগামী ধাপে প্রতি পর্যায়ে ১০ হাজার করে পরিবার অন্তর্ভুক্ত করে জুন ২০২৬ পর্যন্ত ৪০ হাজার দরিদ্র পরিবারকে ভাতা প্রদানের আওতায় আনা হবে।

মন্ত্রী আরও জানান, ফ্যামিলি কার্ড হবে কিউআর কোডযুক্ত ডিজিটাল স্মার্ট কার্ড। প্রথম মাসের নগদ সহায়তা প্রধানমন্ত্রী ১০ মার্চ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর সরাসরি সুবিধাভোগীদের কাছে পৌঁছে যাবে। এছাড়া কার্ডের মাধ্যমে ভবিষ্যতে খাদ্য, শিক্ষা উপবৃত্তি, কৃষি ভর্তুকি এবং অন্যান্য সরকারি সহায়তা ধারাবাহিকভাবে পাওয়া যাবে।

ফ্যামিলি কার্ড সংক্রান্ত কোনো অনিয়ম বা সমস্যা থাকলে সমাজসেবা অধিদপ্তরের হটলাইন, ওয়েবসাইট বা ইউনিয়ন/উপজেলা অফিসে অভিযোগ করা যাবে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক স্বাবলম্বিতা, মর্যাদা এবং অধিকার নিশ্চিত করবে। এটি একটি তথ্যনির্ভর, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক সামাজিক নিরাপত্তা ব্যবস্থার উদাহরণ হয়ে থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৩৭ হাজার নারী প্রধান পরিবার পাচ্ছে ‘ফ্যামিলি কার্ড’

সর্বশেষ আপডেট ০৫:৩৯:১৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬