শিরোনাম
জামিনে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৭:২২:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / 194
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে চারটি পৃথক মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। মামলাগুলোতে প্রধান অভিযোগ রায় জালিয়াতি সংক্রান্ত।
রোববার হাইকোর্টের বিচারপতি খায়রুল আলম ও বিচারপতি সগীর হোসেনের বেঞ্চ এই আদেশ দেন।
গত বুধবার (৪ মার্চ) একই বেঞ্চ খায়রুল হকের জামিন সংক্রান্ত রুলের ওপর শুনানি শেষ করেন। এরপর রায় ঘোষণার জন্য আদালত রোববার দিন নির্ধারণ করেন। আজ সেই রায় কার্যকর করা হলো।



































