ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে উদীচী হত্যাযজ্ঞের ২৭ বছর, বিচারহীনতায় ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, যশোর
  • সর্বশেষ আপডেট ১০:০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • / 234

ফাইল ফটো

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর যশোর সম্মেলনে নারকীয় বোমা হামলার ২৭ বছর পূর্ণ হচ্ছের আগামীকাল ৬ মার্চ। ১৯৯৯ সালের এই হামলায় শিল্পীসহ ১০ জন নিহত হন এবং আড়াই শতাধিক মানুষ আহত হয়েছিলেন। কিন্তু দীর্ঘ ২৭ বছরেও ঘটনার প্রকৃত ঘাতকদের শনাক্ত করা যায়নি, বিচারও নিশ্চিত হয়নি।

সংশ্লিষ্টরা জানান, ওই দিন যশোর টাউন হল মাঠে উদীচীর দ্বাদশ জাতীয় সম্মেলন চলছিল। শক্তিশালী দুটি বোমার বিস্ফোরণে মুহূর্তেই রক্তাক্ত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। নিহতদের মধ্যে ছিলেন নাজমুল হুদা তপন, সন্ধ্যা রানী ঘোষ, নূর ইসলাম, ইলিয়াস মুন্সী, বাবুল সূত্রধর, শাহ আলম মিলন, মোহাম্মদ বুলু, রতন কুমার বিশ্বাস, শাহ আলম পিন্টু ও বাবু রামকৃষ্ণ। বহু মানুষ স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেন।

মামলা সূত্রে জানা যায়, প্রথমে কোতোয়ালি থানা পুলিশ তদন্ত শুরু করলেও পরে সিআইডি তদন্তের দায়িত্ব পায়। ২৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হলেও আদালতে বিচার শেষে ২০০৬ সালে সবাই খালাস পান। পরবর্তী সময়ে উচ্চ আদালতে আপিল হলেও দীর্ঘ ১৬ বছরেও তা নিষ্পত্তি হয়নি।

উদীচী নেতারা বলছেন, আইনি ও প্রশাসনিক দুর্বলতার কারণে প্রকৃত অপরাধীদের মুখোশ উন্মোচন করা সম্ভব হয়নি। এমনকি ‘দেশের প্রথম জঙ্গি হামলা’ হিসেবে পরিচিত এই ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করা যায়নি।

আইনজীবীরা জানান, উচ্চ আদালতে আপিল নিষ্পত্তি না হওয়ায় নিম্ন আদালতে বিচার কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে না। তবে আপিল দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া প্রয়োজন।

হামলায় নিহতদের পরিবারগুলোও ক্ষোভ প্রকাশ করে বলছে, বিচার না হওয়ায় তাদের ন্যায়বিচারের আশা ক্রমেই ম্লান হয়ে যাচ্ছে।

উদীচী কর্তৃপক্ষ জানিয়েছে, ট্র্যাজেডি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। সকালে যশোরে সমাবেশ, সন্ধ্যায় শহিদবেদিতে শ্রদ্ধাঞ্জলি ও মশাল প্রজ্বালন করা হবে।

বিচারহীনতার এই দীর্ঘ অধ্যায় শেষ করে দায়ীদের আইনের মুখোমুখি করার দাবি জানিয়েছেন যশোরের সচেতন মহল। তাদের মতে, ন্যায়বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে এ ধরনের সহিংসতা প্রতিরোধ করা কঠিন হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যশোরে উদীচী হত্যাযজ্ঞের ২৭ বছর, বিচারহীনতায় ক্ষোভ

সর্বশেষ আপডেট ১০:০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬