ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারী: ঈদযাত্রা নিরাপদ করতে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
  • সর্বশেষ আপডেট ০৯:৪৫:০৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / 182

পরিবহন খাতসংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেছে নীলফামারী জেলা পুলিশ। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে পরিবহন খাতসংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেছে নীলফামারী জেলা পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, ঈদ মৌসুমে সড়কে যাত্রীচাপ বৃদ্ধি পায় এবং এ সময় দুর্ঘটনা, যানজট ও অতিরিক্ত ভাড়া আদায়ের মতো সমস্যার আশঙ্কা থাকে। এসব প্রতিরোধে জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর নজরদারি ও সমন্বিত ব্যবস্থা নেওয়া হবে। ফিটনেসবিহীন যানবাহন, বেপরোয়া গতি, অনিয়মিত পার্কিং এবং ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ঈদযাত্রায় যাত্রীসেবা নিশ্চিত করতে চালক ও সহকারীদের পেশাদার আচরণ, নির্ধারিত ভাড়া প্রদর্শন, সময়ানুবর্তিতা এবং যাত্রীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোর সহযোগিতা ছাড়া এই লক্ষ্য অর্জন সম্ভব নয়।

মতবিনিময় সভায় মোটর ও বাস মালিক সমিতি, ট্রাক মালিক সমিতি, শ্রমিক সংগঠনসহ পরিবহন সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন। তারা ঈদযাত্রায় যাত্রীসেবা স্বাভাবিক রাখতে পুলিশের সঙ্গে সমন্বয়ের আশ্বাস দেন এবং যাত্রীবান্ধব পরিবহন সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পুলিশ ও পরিবহন নেতারা আশা প্রকাশ করেন, যৌথ উদ্যোগে সড়কে শৃঙ্খলা বজায় থাকবে এবং যাত্রীরা নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে ঈদযাত্রা সম্পন্ন করতে পারবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নীলফামারী: ঈদযাত্রা নিরাপদ করতে মতবিনিময়

সর্বশেষ আপডেট ০৯:৪৫:০৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬