ঢাকা ১০:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ভোটের ফল চ্যালেঞ্জ

হাইকোর্টে জামায়াতের ৪ ও বিএনপির ১ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৪০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • / 236

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফল চ্যালেঞ্জ করে জামায়াতে ইসলামীর আরও ৪ এবং বিএনপির ১ প্রার্থী হাইকোর্টে আবেদন করেছেন। মঙ্গলবার (৩ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এসব আবেদনের ওপর শুনানি হবে।

প্রার্থীরা হলেন নারায়ণগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থী মো. ইলিয়াছ মোল্লা, নারায়ণগঞ্জ-৩ আসনে জামায়াতের প্রার্থী ইকবাল হোসাইন ভূইয়া, লালমনিরহাট-২ আসনে জামায়াতের প্রার্থী মো. ফিরোজ হায়দার, লালমনিরহাট-১ আসনে জামায়াতের প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু।

এছাড়া, ময়মনসিংহ-১ আসনে বিএনপির যুগ্ম মহাসচিব ও ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

আদালত সেসব আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন। একইসঙ্গে ওইসব আসনের ব্যালট রিটার্নিং অফিসারদের থেকে নিয়ে নির্বাচন কমিশনকে সংরক্ষণ করতে বলেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভোটের ফল চ্যালেঞ্জ

হাইকোর্টে জামায়াতের ৪ ও বিএনপির ১ প্রার্থী

সর্বশেষ আপডেট ১১:৪০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬