ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়াদ ও মাস্কাটের ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৫১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / 208

ইরান–ইসরায়েল সংঘাতের প্রভাব সত্ত্বেও ইউএস-বাংলা এয়ারলাইন্স ঘোষণা করেছে যে, তাদের ফ্লাইটগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী জেদ্দা, রিয়াদ এবং মাস্কাট-এর উদ্দেশ্যে ছেড়ে যাবে।

রোববার (১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, নিরাপত্তাঝুঁকির কারণে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে দেয় বিভিন্ন এয়ারলাইন্স। এতে ঢাকা বিমানবন্দরসহ সংশ্লিষ্ট বিমানবন্দরগুলোতে যাত্রীরা আটকা পড়েন।

তবে ইউএস-বাংলা জানিয়েছে, তাদের নির্ধারিত ফ্লাইট চালু থাকবে এবং যাত্রীদের চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হয়ে চেক–ইন সম্পন্ন করতে অনুরোধ করা হয়েছে।

সংঘাতের কারণে সংযুক্ত আরব আমিরাত ও কাতারের গন্তব্যে ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফ্লাইট চালুর বিষয়ে যাত্রীদের জানানো হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রিয়াদ ও মাস্কাটের ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা

সর্বশেষ আপডেট ১১:৫১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬