ঢাকা ০১:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের হামলার আশঙ্কায় দ্রুত মার্কিনিদের ইসরায়েল ছাড়ার নির্দেশ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:৩০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 233

ক্রিট থেকে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড; ইরান সীমান্তঘেঁষা এলাকায় বাহক দলের নেতৃত্বে। ছবি: কোস্টাস মেটাক্সাকিস/এএফপি/গেটি ইমেজেস

ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কা ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ত্যাগের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

দেশটির পররাষ্ট্র দপ্তর এক নির্দেশনায় বলেছে, পরিস্থিতি অনিশ্চিত হওয়ায় বাণিজ্যিক উড়োজাহাজ চলাচল স্বাভাবিক থাকা অবস্থাতেই নাগরিকদের দেশ ছাড়ার পরিকল্পনা করা উচিত। পাশাপাশি আপাতত ইসরায়েলে ভ্রমণ না করতেও পরামর্শ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। তবে ওই বৈঠকে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।

যদিও আগামী সপ্তাহে আবারও আলোচনায় বসার সম্ভাবনা রয়েছে, তবু দুই দেশের অবস্থান এখনো বেশ দূরত্বে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে অঞ্চলটিতে রণতরী, যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।

পর্যবেক্ষকদের কেউ কেউ মনে করছেন, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে পরিস্থিতি আরও জটিল আকার নিতে পারে।

ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে পাঠানো বার্তায় বলেছেন, যারা দেশ ছাড়তে চান তারা যেন বিলম্ব না করেন।

যে দেশের টিকিট পাওয়া যায় সেটিই সংগ্রহ করে আগে ইসরায়েল ত্যাগের ব্যবস্থা করতে বলা হয়েছে।

পাশাপাশি যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধের দাবি পুনর্ব্যক্ত করেছে। এমনকি দেশটির প্রধান তিনটি পারমাণবিক স্থাপনা ভেঙে ফেলার কথাও বলা হয়েছে।  ওয়াশিংটনের অবস্থান, সম্ভাব্য কোনো চুক্তি হলে তা অনির্দিষ্ট মেয়াদের হতে হবে।

অন্যদিকে ইরান নির্দিষ্ট সময়ের জন্য কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাবে অনড় রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইরানের হামলার আশঙ্কায় দ্রুত মার্কিনিদের ইসরায়েল ছাড়ার নির্দেশ

সর্বশেষ আপডেট ১০:৩০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬